সিএমপি-বিদ্যানন্দ হাসপাতালে ওষুধ দিল কানেক্ট দ্য ডটস | দৈনিক আজাদী

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে করোনা চিকিৎসার জরুরি বিভিন্ন ওষুধ, ইনজেকশন ও জীবাণুনাশক সরবরাহ করেছে চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্য ডটস। গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে চ্যারিটি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন হাসপাতালের অন্যতম সহযোগী ফয়সাল হাবিব রনি এবং মাকসুদুর রহমান দুলালের হাতে এই চিকিৎসা সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, কানেক্ট দ্য ডটস করোনা পরিস্থিতির শুরু থেকেই অক্সিজেন ব্যাংক তৈরি, হাসপাতালগুলোতে হাই ফ্লো নাসাল ক্যানুলা এবং অক্সিজেন কনসেনট্রেটর প্রদানসহ নানা উদ্যোগ নিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

Share With Your Community