কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে একটি অত্যাধুনিক AO5W অক্সিজেন কলসেনট্রেটর দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে এটি হস্তান্তর করেন কানেক্ট দ্য ডটসের প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন। এ সময় নাভানা গ্রুপের উর্ধ্বতন নির্বাহী আফ্ফান বিন আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কানেক্ট দ্য ডটসের পক্ষ থেকে করোনা রোগীদের বিনামূল্যে জরুরি অক্সিজিেন সেবাও দেওয়া হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।
ফিল্ড হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিল কানেক্ট দ্য ডটস | দৈনিক আজাদী

