News Link : https://www.banglanews24.com/daily-chittagong/news/bd/829010.details
পঞ্চাশে সবুজ বাংলাদেশ ক্যাম্পেইনে নেমেছে তরুণদের সংগঠন বেটার ফিউচার বাংলাদেশ। দেশের ৮টি বিভাগে একযোগে ৫০ হাজার বৃক্ষরোপণ শুরু করছে তারা।
তাদের এই উদ্যোগ সফল করতে ৫ হাজার বিভিন্ন প্রজাতির ওষুধি এবং ফলজ গাছের চারা উপহার দিয়েছে চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে বেটার ফিউচার বাংলাদেশ নেতাদের কাছে এসব চারা হস্তান্তর করেন কানেক্ট দ্যা ডটস এর প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন।
এ সময় বেটার ফিউচার বাংলাদেশের হাসান মাহমুদ, সায়মন সায়েম, তৌফিক আহমেদ, আরফাত তামিম, আরমান হোসাইন, বাসেত ইমাম, সৌভিক চৌধুরী, রেফাই খান, জোহরা জেবিন, সাদিয়া জান্নাত, চৌধুরী আবির আহসান, ফাহমিদা হক রিমতী, তানভীর হোসাইন এবং গাজী মো. সদর উদ্দীন উপস্থিত ছিলেন।
দেশের উপকূলীয় এলাকাসহ শহরাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় এসব গাছের চারা রোপণ করা হবে।

