News Link: https://www.ekusheypatrika.com/archives/168486
বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম ভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন।
বন্যার শুরুতেই ১০০০ পরিবারের জন্য খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানি, শুকনাে খাবার পাঠায় এই প্রতিষ্ঠান। সিলেট ভিত্তিক চ্যারিটেবল প্রতিষ্ঠান সেভ সিলেটের সাথে যৌথভাবে কাজ করছে কানেক্ট দ্য ডটস।
সাম্প্রতিক সময়ে ১০ হাজার প্যাকেট রান্না করা প্রোটিন সমৃদ্ধ খাবার বিতরণে সেভ সিলেটের সাথে একসাথে কাজ করছে এই প্রতিষ্ঠান। সিলেটের গোয়াইনঘাট, ওসমানীনগর, বালাগঞ্জ, জকিগঞ্জ, সুনামগঞ্জের দিরাই সহ বিভিন্ন দূর্গত এলাকায় এই কার্যক্রম চলছে।
কানেক্ট দ্য ডটস এর প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন নিজে স্বশরীরে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, আপাতত এই শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি এবং ফুড প্যাকে সেবা সীমাবদ্ধ থাকলেও ঈদের পর থেকে দীর্ঘমেয়াদি পূনর্বাসন প্রকল্প নিয়ে সেভ সিলেট এবং কানেক্ট দ্য ডটস এক সাথে কাজ করবে।
উল্লেখ্য, কানেক্ট দ্য ডটস করোনাকাল থেকে সারাদেশে জরুরি ওষুধ সরবরাহ, অক্সিজেন সিলিন্ডার ব্যাংক তৈরি করে বিনামূল্যে কভিড রোগীদের সরবরাহ করা, বিভিন্ন কভিড বিশেষায়িত হসপিটালে হাই ফ্লো হিউমিডিফায়ার এবং অক্সিজেন কনসেনট্টেটর প্রদান, বিনামূল্যে মাস্ক বিতরণ, ছাত্র-ছাত্রীর জন্য দীর্ঘ মেয়াদী বৃত্তি চালু করা, নিম্ন মধ্যবিত্তদের জন্য খাবার বিতরণ সহ নানা সেবামূলক কাজ করছে ফাউন্ডেশনটি।

