ডিওয়াইডিএফ’র ভয়েস অব রিজন এওয়ার্ড পেলেন তানভীর শাহরিয়ার রিমন | BDnews24.com

News Link: https://banglanews24.com/daily-chittagong/news/bd/826195.details

করোনাকালীন সময়ে কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসংখ্য মানুষকে যুক্ত করে মানুষের কল্যাণে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার মতো অসীম সাহসী এবং মানবিক ভূমিকার জন্য রাষ্ট্রীয় পদক প্রাপ্ত দেশের শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশন এর “ভয়েস অব রিজন” এওয়ার্ড পেয়েছেন তানভীর শাহরিয়ার রিমন ।

২৭ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু মিলনায়তনে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে এই এওয়ার্ড দেয়া হয় । প্রধান অতিথি শিক্ষাউপমন্ত্রী মুহিবুল হাসানের কাছ থেকে তিনি এই এওয়ার্ডটি গ্রহণ করেন । এসময় ডিওয়াইডিএফ এর প্রতিষ্ঠাতা অর্ক চক্রবর্তী, রাজনৈতিক ব্যক্তিত্ব সোলেমান আলম শেঠ, ডিসি নর্থ (সিএমপি) বিজয় বসাক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে আরো বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম ফিল্ড হসপিটাল এর প্রতিষ্ঠাতা ডা: বিদ্যুৎ বড়ুয়া, পিএইচপি অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ হিরো, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ফারাজ করিম, মিডিয়া ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ওসি কতোয়ালী মোহাম্মদ মহসীন, তরুণ উদ্যোক্তা সোমেন কানুঙ্গো প্রধান অতিথীর কাছ থেকে এওয়ার্ড গ্রহণ করেন ।

Share With Your Community