চট্টগ্রামে মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন।
করোনাকালে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের স্কুল ফি, বই খাতার খরচ, পরীক্ষার খরচ জোগাতে কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন দীর্ঘ মেয়াদি এই স্কলারশিপ দেবে।
নিজ নিজ স্কুল প্রধান শিক্ষকের সুপারিশসহ আবেদন করার পর সংশ্লিষ্ট কাগজ-পত্র যাচাইয় করে শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে।
বুধবার (২৬ আগস্ট) পতেঙ্গা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জিসান উদ্দীনকে স্কলারশিপের টাকা হস্তান্তর করেন কানেক্ট দ্যা ডটস এর সহ-প্রতিষ্ঠাতা এবং ভাইস চেয়ারম্যান রোকসানা শাহরিয়ার ।
এ সময় জিসানের বাবা সেলিম উদ্দীন উপস্থিত ছিলেন ।

